Dhaka ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

‘বুমরাহর মধ্যে চমকে দেওয়ার মতো কিছু নেই’

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৮ Time View

অনলাইন ডেস্ক : সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। তিন সংস্করণের ক্রিকেটেই ধারাবাহিক এই পেসার। তাই বুমরাহকে মোকাবেলা করার আগে যেকোনো ব্যাটারকেই ভাবতে হয়। তবে বেন ডাকেট বলছেন ভিন্ন কথা। এই ইংলিশ ব্যাটারের মতে, বুমরাহর মধ্যে এমন কিছু নেই যা তাকে চমকে দিতে পারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার (বুমরাহর) মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, আমাকে সে কীভাবে বোলিং করবে এবং ভালো একটি ব্যাপার হলো, তার স্কিলগুলোও আমার এখন জানা। এমন কিছু আর নেই, যা আমাকে চমকে দিতে পারে।’

‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে (বুমরাহকে সামলানো) এবং নতুন বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই হুমকি জাগানিয়া। তবে শুরুর স্পেল উতরে যেতে পারলে আমার মনে হয়, বড় রানের সুযোগ থাকবে।’-যোগ করেন তিনি।

আগামী জুনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এই সিরিজে ভারতকে হারানো সম্ভব বলেও মনে করেন ডাকেট। ভারতের মাঠে তাদের মোকাবেলা করা কঠিন হলেও, ঘরের বাইরে ভারতের ধার কমে যায় বলে মনে করেন ডাকেট।

তিনি বলেছেন, ‘ঘরের মাঠের ভারতীয় দল থেকে দেশের বাইরের ভারতীয় দল পুরো আলাদা। আমার মনে হয়, এই দলকে আমাদের হারানো উচিত এবং আমরা হারাতে পারব। ভালো একটি সিরিজ হবে এটি।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

‘বুমরাহর মধ্যে চমকে দেওয়ার মতো কিছু নেই’

Update Time : ০৯:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫