Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এমনকি এতদিন কোনো তর্ক ছাড়াই দেশের ক্রীড়া জগতেও সবচেয়ে বড় তারকা ভাবা হতো এই অলরাউন্ডারকে। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে নাম লেখানোর পর থেকেই অনেকে তাকে তুলনা করছেন সাকিবের সঙ্গে। তবে সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন হামজা।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ দেশে ফিরেছেন হামজা। তার নিজের বাড়ি সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, ‘সাকিব আল হাসান মেগা স্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।’

বাংলাদেশি বংশদ্ভূত হামজার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে। বেড়ে ওঠা লেস্টারের অ্যাকাডেমি থেকেই। সেখান থেকেই পরিণত হয়ে ওঠা। বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। এমনকি অনূর্ধ্ব-২১ ইউরো দলেও খেলেছেন তিনি।

তবে লেস্টারের অ্যাকাডেমি গ্র্যাজুয়েট হলেও হামজার পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল বার্টন অ্যালবিয়নের হয়ে। ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মৌসুমে এই ক্লাবের হয়েই মাঠে নেমেছিলেন। দুই মৌসুমে খেলেছেন ২৮ ম্যাচ। অ্যাসিস্ট ১টা।

২০১৭ সালে লেস্টারের হয়ে হামজা অধ্যায় শুরু। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও কাপ… ঘরোয়া সব আসরেই পা পড়েছে হামজার। আক্ষেপ একটাই। ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দেখা যায়নি এখন পর্যন্ত। লেস্টারের জার্সিতে চারটা অ্যাসিস্ট আর ২ টা গোল আছে নামের পাশে। এই ক্লাবের বাইরে খেলেছেন কেবল ওয়াটফোর্ডে। সেটা ২০২২-২৩ মৌসুমে। আর বর্তমানে খেলছেন শেফিল্ডে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সাকিবের সঙ্গে তুলনা করা নিয়ে যা বললেন হামজা

Update Time : ০৯:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫