Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট স্বস্তিকার

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১১ Time View

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে মাঝেমধ্যেই দেখা যায় ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বিভিন্ন ধরনের পোস্ট। কখনও তিনি কোনও ঘটনায় সোচ্চার, কখনও আবার একেবারেই অন্য মুডে।

কাছের মানুষের জীবনের আনন্দের ঘটনা এর আগেও শেয়ার করেছেন তিনি। তেমনই একটি সুন্দর মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করতে দেখা গেল অভিনেত্রীকে।

মেয়ে অন্বেষা, কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখান থেকেই মাঝেমধ্যে নানা সুন্দর মুহূর্ত ভাগ করেন মায়ের সঙ্গে। এবার উইকেন্ডে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেত্রীর মেয়ে। এদিকে বিদেশে যেতে না পারলেও, নিজের দেশে গাড়িতে বসেই সেলফি ভাগ করলেন স্বস্তিকা।

সুন্দর ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘যে যেখানে থাকেন, সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর। সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রাণের। কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাক এই নিয়ে তর্ক পরে হবে। মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে, আর ফটো পাঠাচ্ছে।’

মেয়েও যেমন ঘুরছেন, তেমন নিজের দেশেই গাড়ি করে এক জায়গা থেকে আর এক জায়গায় কাজ করে বেড়াচ্ছেন স্বস্তিকা। তবে যে দিন মেয়ের সঙ্গে আবার দেখা হবে সেই দিন তার ছুটি হবে, বললেন অভিনেত্রী।

তার মা বলতেন, ‘এমন দিন আসবে দেখবি পায়ের তলায় চাকা। সেই কথাই ফলে গেল। টোটো কোম্পানি হয়ে খালি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি।’ তবে মেয়েকেও নিজের ছবি পাঠাতে ভুললেন না অভিনেত্রী। বললেন, ‘বুঝলাম গাড়িতে তোলা নিজস্বীটাই আমার বেস্ট।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট স্বস্তিকার

Update Time : ১০:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫