Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে : পরীমণি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ২ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা পরীমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তার বিয়ে থেকে শুরু করে পরকীয়া, বিচ্ছেদ এসব কারোই অজানা নয়। তবে সবকিছুকে ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা কর নিয়েছেন।

এদিকে পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে।’

পরীমণি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আহারে জীবন। কত পলিশ ভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো। এই যে আমি, কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়।’

তার কথায়, ‘শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে। নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমন ভাবে একা ! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো।’

‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না।’

শেষে লিখেছেন, ‘রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে : পরীমণি

Update Time : ১১:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫