Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১২ Time View

অনলাইন ডেস্ক : গেল বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বছরের শেষ ভাগে কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায় বাংলাদেশ দলের। যার মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে আবার সেই সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি এবং কিউই বোর্ড।

আজ মঙ্গলবার তারই অংশ হিসেবে মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল।

সকালে কিউই বোর্ডের প্রতিনিধি দলকে সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে সেটি স্থগিত হয়ে যায়।

তবে নতুন করে কখন বা কোন সময় এই সিরিজটি আয়োজন হতে পারে সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।

ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড-এ দলের বাংলাদেশ সফর হতে পারে। সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে। অবশ্য ‘এ’ দল নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তাদের পরবর্তী সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

Update Time : ০২:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫