Dhaka ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : টানা ৮ জয়ের পর টানা ৪ হার। কোয়ালিফায়ারের আশায় থাকা রংপুর রাইডার্সকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই এখন এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে। যেখানে হারলেই বাদ পড়তে হবে তাদের। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের শক্তি বাড়াচ্ছে দলটি। বিদেশ থেকে নতুন তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনছে রংপুর।

দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পা রাখছেন তিন বিদেশি ক্রিকেটার। এরপর বিশ্রাম শেষে দুপুরে রংপুরের হয়ে মাঠে নামবেন তারা। জানা গেছে, সেই তিন বিদেশি ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে বেশকিছু বিদেশি তারকাদের দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ার সুবাদে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। এখন সে পথেই হাঁটছে দলটি।

রংপুর অবশ্য এমনিতেও বেশ শক্তিশালী ছিল। তবে মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। এবার সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর

Update Time : ০২:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫