Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : অনুষ্ঠিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। গতকাল (সোমবার) পাকিস্তানের ঐতিহ্যবাহী লাহোর কেল্লায় বসেছিল খেলোয়াড় কেনাবেচার এই মহাযজ্ঞ। নিজেদের পছন্দমতো দল গঠন করেছে ৬ ফ্র্যাঞ্চাইজি।

টুর্নামেন্টটিতে নাম লিখিয়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন ক্রিকেটার রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস।

অবশ্য, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদসহ বাকিদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।

রিশাদ ছাড়াও দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

পরিচিত যেসব ক্রিকেটার পিএসএলে দল পাননি
সরফরাজ আহমেদ, টিম সাউদি, ইহসানউল্লাহ, জেসন রয়, অ্যালেক্স হেলস, মুজিব উর রহমান, অ্যাশটন অ্যাগার, ক্রিস লিন, কুপার কনোলি, ড্যানিয়েল সামস, জেসন বেহরেনডফ, মার্ক স্টেকিটি, ময়েজেস হেনরিক্স, উসমান খাজা, উইলিয়াম সাদারল্যান্ড, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, জো ক্লার্ক, লরি ইভান্স, টাইমাল মিলস, জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, চারিথ আসালাঙ্কা ও এভিন লুইস।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত

Update Time : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫