Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রংপুরের কাছে নাটকীয় হারের পর যা বললেন তামিম

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : চলমান বিপিএলে এখনো পর্যন্ত সেরা ম্যাচটি দেখল বোধহয় সিলেটের দর্শকরা। গতকাল বৃৃহস্পতিবার রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে হেরেছে ফরচুন বরিশাল। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য ২৬ রানের প্রয়োজন ছিল, ৩ চার ও ৩ ছক্কায় সেই সমীকরণ মিলিয়েছেন নুরুল হাসান সোহান। এমন ইনিংস খেলায় সোহানকে প্রশংসায় ভাসিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা ম্যাচটা হয়ত হেরে গেছি, তবে সোহানকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান। যেকোনো বোলারের জন্যই এটা সহজ কাজ। সোহানই কৃতিত্ব প্রাপ্য।’

এদিন বরিশালের হয়ে কাইল মেয়ার্স ব্যাট হাতে ২৯ বলে করেন ৬১ রান। নাজমুল হোসেন শান্ত করেছেন ৪১ রান। তাছাড়া তামিম নিজে করেন ৪০ রান। সবমিলিয়ে দলের ব্যাটারদের নিয়ে সন্তুষ্ট বরিশাল অধিনায়ক।

তামিম বলেন, ‘শান্ত আজ ভালো ব্যাট করেছে। দারুণভাবে শুরুর চাপ সামলেছে। মেয়ার্সও ব্রিলিয়ান্ট। এমন ম্যাচ পুরো টুর্নামেন্টে হচ্ছে। কষ্ট পেলেও তাই খুশি যে টুর্নামেন্ট ভালো হচ্ছে। গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। যেভাবে উইকেট তৈরি করা হচ্ছে, দারুণ।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রংপুরের কাছে নাটকীয় হারের পর যা বললেন তামিম

Update Time : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫