Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ছুটির দিনে সিলেটের ম্যাচ, টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : চলছে বিপিএলের এগারোতম আসর। রান বন্যার এবারের টুর্নামেন্ট দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ যোগ করেছে। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন চায়ের শহর সিলেটে। এখানেও কমতি নেই দর্শকের। আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ হলে তো রোমাঞ্চ আরো বাড়ে।

আজ শুক্রবার সন্ধ্যায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। নিজেদের দলের খেলা দেখতে স্বাগতিক দর্শকদের আগ্রহ বেশি থাকবে এটাই স্বাভাবিকই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকেট বুথে আজ সকালে দেখা গেল সেই চিত্রই। টিকিট পেতে এয়ারপোর্ট রোড ধরে দর্শকদের লম্বা লাইন লেগেছে।

দর্শকদের আগ্রহ থাকলেও সিলেটের মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এখনো পর্যন্ত আসরে ৩ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি তারা। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় আছে টেবিলের তলানিতে। তাদের নেট রান রেটও নেগেটিভ।

এই পর্বে আরো তিনটি ম্যাচ খেলবে সিলেট। আজকের ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১২ জানুয়ারী আবারো মাঠে নামবে তারা। যেখানে স্ট্রাইকার্সদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ ১৩ জানুয়ারী চিটাগং কিংসের বিপক্ষে।

আজ সিলেটের ম্যাচের আগে দুপুরে আরো একটি ম্যাচ আছে। যেখানে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ছুটির দিনে সিলেটের ম্যাচ, টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়

Update Time : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫