Dhaka ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিপিএল : সিলেট স্টেডিয়াম হাউজফুল

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : বরাবরের মতো এবারও বিপিএলের সিলেট পর্বের প্রথম খেলাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকপূর্ণতা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সোমবার সকাল থেকেই টিকিট কেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন দর্শকরা। বেলা গড়ানোর সাথে সাথে প্রতিটি গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকের ব্যাপক উপস্থিতিতে।

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে খেলা দেখতে আসা জিহান আহমদ ঢাকা পোস্টকে জানান, প্রিয় দল সিলেটকে সমর্থন করতে বন্ধুবান্ধব নিয়ে সেই সকাল বেলা কানাইঘাট থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। গতকাল সিলেটের এক আত্মীয়ের মাধ্যমে ছয়টি টিকিট কেটে রেখেছিলাম। মাঠে ঢুকতে একটু কষ্ট হয়েছে। কারণ দর্শকদের অনেক লম্বা লাইন ছিল। এসব কিছুর পরেও সিলেট টিমের জন্য শুভকামনা।

খেলা দেখতে আসা সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা জাবেদ চৌধুরী এমরান ঢাকা পোস্টকে বলেন, সিলেটের মাঠে সবসময় গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকে। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলায় সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা আনন্দের সাথে খেলা উপভোগ করেন। এখানে আরও বেশ বেশি খেলা হবে সেই প্রত্যাশা করি। বরাবরের মতো ক্রিকেট সংশ্লিষ্টরা প্রচার প্রচারণা কম করেন। এটি যেন বাড়ানো হয়।

এদিকে খেলা শুরু হওয়ার আগ থেকেই মাঠ ও মাঠের আশেপাশে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়া সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছিল আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনী। ঢাকা পর্বে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও বুথ ভাঙচুর করেছিল। যদিও এখন পর্যন্ত সিলেট পর্বে এই ধরণের কোনো বিষয় চোখে পরিলক্ষিত হয়নি।

সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা খেলোয়াড়, খেলা সংশ্লিষ্টদের এবং দর্শকদের নিরাপত্তায় কাজ করছি। মাঠ ও মাঠের আশেপাশে, টিম হোটেলে আমাদের পুলিশ সদস্যরা সাদা পোশাক ও পুলিশের পোশাকে নিয়োজিত আছেন। আমাদের প্রায় শতাধিক সদস্য এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আর সিলেটের দর্শকরা সব সময় ক্রীড়াপ্রেমী। এখন পর্যন্ত মাঠের কিংবা আশেপাশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আশা করি দর্শকরা শান্তিপূর্ণভাবেই শেষ পর্যন্ত খেলা উপভোগ করবেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিপিএল : সিলেট স্টেডিয়াম হাউজফুল

Update Time : ০৬:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫