Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফরাসি সুপার কাপ জয়ের হ্যাটট্রিক পিএসজির

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেছে পিএসজি। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছে তারা। তবুও কিছুতেই নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেই জালের দেখা পায়নি পিএসজি। তাতে টাইব্রেকারের দিকে যাচ্ছিলো ম্যাচ। শেষ পর্যন্ত উসমান দেম্বেলের গোলের স্বস্তি পায় পিএসজি।

গত মৌসুমে লিগ আঁ ও ফরাসি কাপ ঘরে তোলে পিএসজি। তাই রোববার ফরাসি সুপার কাপে তারা মুখোমুখি হয় গতবারের লিগে রানার্সআপ হওয়া মোনাকোর। সেখানে ১-০ গোলের জয় পায় প্যারিসের দলটি।

টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। এই নিয়ে গত ১২ বছরে ১১ বারই ট্রফিটি জিতল পিএসজি।

অনেক চেষ্টার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙতে পারেন দেম্বেলে। ফাবিয়ান রুইসের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছিল পিএসজি। গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে মোনাকোর ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফরাসি সুপার কাপ জয়ের হ্যাটট্রিক পিএসজির

Update Time : ০৬:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫