Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকের দায়িত্বে শাকিব খান। বেশ আয়োজন করেই রূপালি পর্দার এই নায়ক নাম লিখিয়েছেন ক্রিকেটের সঙ্গে। তবে তার শুরু ছিল হতাশার। প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পাননি এই মেগা স্টার। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরা।

সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করেছে ঢাকা। দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে শেষ মুহূর্তে দলে ভেড়াল তারা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন মোসাদ্দেক।

তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত তিন ম্যাচেই সমালোচিত হয়েছিল ঢাকার স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত। বিদেশি ক্রিকেটারদের নিয়েও ভক্তদের মাঝে ছিল অসন্তোষ। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও মরিয়া নিজেদের ভাগ্য ফেরাতে। সেই কারণেই অবিক্রিত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়াল তারা।

এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাবেক এই পাকিস্তানি স্পিনারের আগমন নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা দেবে ঢাকাকে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫