Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে নতুন দল দুর্বার রাজশাহী। তরুণদের প্রধান্য দিয়ে গড়া স্কোয়াড বানিয়ে অনেক দূর পাড়ি দেওয়া স্বপ্ন দেখছে তারা। ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে এবার সহকারী কোচ হিসেবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুমকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।

তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।

এরই মধ্যে বিপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। শুক্রবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে দলটি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার

Update Time : ০৫:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪