Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিপিএল খেলতে দেশে ফিরতে পারছেন না সাকিব, যা বললেন সুজন

  • Reporter Name
  • Update Time : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরাটা একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজের দলেও ছিলেন না তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারের।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) যে সাকিব খেলতে পারছেন না এটা একপ্রকার নিশ্চিত। চট্টগ্রামের হয়ে খেলার কথা থাকলেও চরম অনিশ্চয়তা রয়েছে।

সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের খারাপ লাগার কথাই জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।

সুজন বলছিলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা….সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’

‘ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে…। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিপিএল খেলতে দেশে ফিরতে পারছেন না সাকিব, যা বললেন সুজন

Update Time : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪