Dhaka ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে কে এলেন?

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথেই অবসরের ঘোষণা দিয়ে চমক দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে চতুর্থ এবং পঞ্চম টেস্টে শূন্যতা ছিল ভারত দলে। সেটা পূরণ করতে এবার নতুন একজনকে দলে ডাক দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। অশ্বিনের বদলে ম্যান ইন ব্লু-দের স্কোয়াডে যুক্ত হয়েছেন তনুশ কোটিয়ান। মুম্বাইয়ের এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারত দলে অশ্বিন পরবর্তী যুগের প্রথম সংযোজন।

বর্তমানে মুম্বাইয়ের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলছেন কোটিয়ান। মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে এসেছেন। তাই দ্রুতই রওনা হওয়ার জন্য ভিসা পেতে কোনও সমস্যা হবে না।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলেছেন কোটিয়ান। ব্যাট হাতে ১ হাজার ৫২৫ রান করেছেন। ৪১ এর বেশি গড়ে পার করেছেন মৌসুম। ২ সেঞ্চুরির সঙ্গে ছিল ১৩ ফিফটি। ২৫.০৭ গড়ে নিয়েছেন ১০১টি উইকেট। এর আগে মুম্বাইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন। ভারতের সর্বোচ্চ ঘরোয়া এই আসরের সেরা ক্রিকেটারও হয়েছিলেন।

গত বারের রঞ্জিতে ৪১.৮৩ গড়ে ৫০২ রান করার পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছিলেন কোটিয়ান। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০০ রান ও ২৫ উইকেটের চক্র পূরণ করছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ম্যাচেও খুব একটা মন্দ ছিল না স্কোর। ৪৪ রান করেছিলেন। পেয়েছিলেন ১ উইকেট। ইরানি কাপেও ছিল চোখে পড়ার মতো পারফরম্যান্স। সেখানেও মুম্বাইকে শিরোপা জিতিয়েছেন তনুশ।

অশ্বিনের বিকল্প বিবেচনায় আপাতত তার দিকেই নজর ভারতের। মূলত ২২ বছর বয়েসী মানব সুতার এবং তনুশ কোটিয়ানের দিকেই নজর ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। ৩১ বছর বয়েসী সৌরভ কুমার বয়সের বিবেচনায় খানিকটা পিছিয়ে থাকছেন বলেই জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো।

চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋশাভ পান্ত, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণা, হারশিত রানা, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিক্কাল এবং তনুশ কোটিয়ান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অশ্বিনের বিকল্প হিসেবে ভারতীয় দলে কে এলেন?

Update Time : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪