Dhaka ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ওয়েস্ট ইন্ডিজে সাফল্যের রহস্য জানালেন শেখ মেহেদি

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি। ক্যারিবিয়ান ব্যাটারদের ঘরের মাঠে আটকে রাখতে পেরেছেন এই অফ স্পিনার। তিন ম্যাচেই পাওয়ার প্লেতে দলকে ভালো শুরু এনে দেন তিনি। তাতে হয়েছেন সিরিজ সেরা।

সিরিজ সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী বলেন, ‘বিপিএলে ও অন্যান্য দলে একসঙ্গে খেলায় পুরানকে খুব ভালো করেই জানি আমি। অফ স্পিনারদের বিপক্ষে পুরানের কাজ কঠিন হয়ে ওঠে, এটা জানি আমি। এটাই ছিল পরিকল্পনা এবং ভালোভাবে প্রয়োগ করে আমরা সফল হতে পেরেছি।’

প্রথম টি-টোয়েন্টির পর আক্ষেপ করে মেহেদী বলেছিলেন, ২০ ওভারের ক্রিকেট কিংবা ওয়ানডে কোথাও নিজের জায়গা পোক্ত না। বেশিরভাগ ক্ষেত্রেই দলের সমন্বয়ের কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজে সিরিজসেরা হওয়ায় দলে জায়গা পোক্ত হবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মেহেদী জানান, দল নির্বাচনের প্রক্রিয়াটা তার হাতে নেই। তাই তার কাজ বোলার হিসেবে শুধু পারফর্ম করে যাওয়া।

ম্যাচ শেষে সাংবাদিকদের মেহেদী বলেন, ‘আপনি যেটা বললেন দল নির্বাচন তো আমার হাতে না। পারফরম্যান্স আমি চেষ্টা করতে পারি আর বাদ বাকি দেয়ার আল্লাহর ইচ্ছা। সিলেকশন আমার হাতে না কিন্তু আমার কাজ আমাকে করে যেতে হবে। বাকিটা নির্বাচকদের দায়িত্ব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ওয়েস্ট ইন্ডিজে সাফল্যের রহস্য জানালেন শেখ মেহেদি

Update Time : ০৬:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪