Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের ব্যাট উপহার তামিমের

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : গেল সপ্তাহে যুব এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের কাঁধে উঠেছিল। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশের তরুণ টাইগাররা।

ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত করেছিল ১৩৯ রানে। ফলে ৫৯ রানের জয়ে এশিয়ার সেরা আজিজুল হাকিম তামিমরা।

যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের সি এ কোম্পানির ব্যাট উপহার দিয়েছেন তামিম ইকবাল। যদিও এই উপহার এশিয়া কাপ শুরুর আগেই দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সবাই সেই ব্যাট সংগ্রহ করেছিলেন দুবাই থেকেই। এবারই নতুন না, গেল বছরও যুব এশিয়া কাপের দলকে ব্যাট দিয়েছিলেন তামিম।

এদিকে, যুব এশিয়া কাপজয়ী দলের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের এখনো দেখা হয়নি। তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে, দেশে ফিরলেই জানা যাবে পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

এর আগে গেল বছর অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষ্যটিও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের ব্যাট উপহার তামিমের

Update Time : ০৮:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪