Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৯ মাসের ব্যবধানে ফের আন্তর্জাতিক ক্রিকেটকে আমিরের বিদায়

  • Reporter Name
  • Update Time : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ৯ মাসের ব্যবধানে আবারও একই পথে হাঁটলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফেরায় পিসিবি, পরবর্তী আর কোনো সিরিজেই তিনি ডাক পাননি। এর পরই দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমির।

আজ (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের ঘোষণা জানানো হয়েছে। তবে পিসিবির এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সিদ্ধান্তটি জানিয়েছিলেন ইমাদ। দুজনই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাননি।

পিসিবির বিজ্ঞপ্তিতে ৩২ বছর বয়সী পেসার আমির জানান, ‘সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানের। এটি (অবসর গ্রহণ) কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্যারিয়ারে পিসিবি ও পাকিস্তানি সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’

এর আগে অবসরের ঘোষণায় ইমাদ বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়। যখন এই অধ্যায়ের সমাপ্তি হওয়ায় আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে নতুন নতুন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’

দারুণ সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাঁ-হাতি পেসার আমির। কিন্তু স্পট ফিক্সিংয়ের ঘটনায় তাতে বড় ধাক্কা লাগে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও আর পুরোনো আমিরকে দেখা যায়নি। তবে ঠিকই নিজের সহজাত বোলিং প্রতিভায় বুঁদ করছিলেন ভক্তদের। কিন্তু জাতীয় দলে তার আবারও ডাক পাওয়াটা কঠিন হয়ে পড়ে ক্রমান্বয়ে। ২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে ২৭১ উইকেট এবং ব্যাট হাতে ১১৭৯ রান করেন আমির। তিনি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপাজয়ী দলের সদস্য।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ ওয়াসিম। ৭৫টি টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৫৫৪ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলারও। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৯ মাসের ব্যবধানে ফের আন্তর্জাতিক ক্রিকেটকে আমিরের বিদায়

Update Time : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪