Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৬ ওয়াইড, একটি নো– ১৩ বলে আফগান পেসারের ওভার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : বৈশ্বিক টুর্নামেন্টের পর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ঝলক অব্যাহত ছিল আফগানিস্তানের। হঠাৎ–ই তারা জিম্বাবুয়ের বিপক্ষে হোঁচট খেলো সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। রোডেশিয়ানরা ৫ বছরে প্রথমবার রশিদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছে। যেখানে এক ওভারে ৬টি ওয়াইড ও একটি নো মিলিয়ে মোট ১৩ বলে ওভার সম্পন্ন করেছেন আফগান পেসার নাভিন-উল-হক।

জিম্বাবুয়ের কাছে ২০১৯ সালের পর প্রথমবার টি-টোয়েন্টিতে হারের ম্যাচে আলোচিত হচ্ছে নাভিন-উল হকের সেই ওভারটি। ১৩ বলের ওভারে তিনি ১৯ রান খরচ করেছেন, মাঝে আবার সিকান্দার রাজার উইকেটও পেয়েছেন। ম্যাচের ১৫তম ওভারে আশ্চর্য সেই ঘটনার জন্ম দেন নাভিন। ৬টি ওয়াইড ও একটি নো মিলিয়ে ১৯ রান খরচ করে তিনি মূলত ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতেই তুলে দেন।

নাভিনের করা আলোচিত ওভারটির আগে ৩৬ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৫৬ রান। কিন্তু এক ওভারেই ১৯ রান চলে আসায় রাজা-ব্রায়ান বেনেটদের কাজটা সহজ হয়ে যায়। যদিও ম্যাচ জিততে জিম্বাবুয়েকে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে। আফগানিস্তানের করা ১৪৪ রান তাড়ায় শেষ বলে ৫ উইকেটের জয় পেয়েছে তারা। তাদের পক্ষে বেনেট সর্বোচ্চ ৪৯ (৪৯ বল) ও ডিওন মায়ার্স ৩২ (২৯) রান করেছেন।

মজার বিষয় হচ্ছে– ১৩ বলে ওভার শেষ করা নাভিনই আবার আফগানদের পক্ষে ম্যাচের সেরা বোলার। ৪ ওভারে ৩৩ রান খরচায় তিনি ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া রশিদ ২ ও মোহাম্মদ নবি ১ উইকেট শিকার করেছেন।

এর আগে হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর সেদিকউল্লাহ অটল (৩) ও মোহাম্মদ ইশাকরা (১) দ্রুত ফিরলে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী ও করিম জানাতরা ইনিংস মেরামতে নামলেও তাদের ইনিংস ছিল ধীরগতির। জানাত আফগানদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ৪৯ বলে। এ ছাড়া অধিনায়ক শহিদী ১৫ বলে ২০ এবং আজমতউল্লাহ ওমরজাই ১৩ রান করেন।

তবে আফগানদের পুঁজি চ্যালেঞ্জিং–ও হতো না যদি শেষদিকে মোহাম্মদ নবির ঝোড়ো ইনিংসটি না আসতো। ২৭ বলে তার ৪৪ রানে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে আফগানিস্তান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নেন রিচার্ড এনগারাবা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৬ ওয়াইড, একটি নো– ১৩ বলে আফগান পেসারের ওভার

Update Time : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪