Dhaka ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা শিশিরের

  • Reporter Name
  • Update Time : ০৩:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : ফেসবুকে টুকটাক পরিচয়। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রথমবার দেখা হয়েছিল সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের। প্রথম সাক্ষাতে দুজনেরই একে অপরকে ভালো লেগে যায়। ভালো বন্ধু হয়ে উঠেছিলেন একটা সময়। তারপর এই বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। প্রেমের সম্পর্ক গভীর হয়। অবশেষে এসে যায় ১২.১২.১২ দিনটি। এক যুগ আগে এমন ম্যাজিক তারিখেই বিয়ে করেছিলেন টাইগার অলরাউন্ডার।

পাঁচ তারকা ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল’-এ (তৎকালীন রূপসী বাংলা) হয়েছিল দেশজুড়ে আলোড়ন তোলা এই বিয়ের আয়োজন। তাদের বিয়ের বয়স দেখতে দেখতে ১২ বছর পেরিয়ে গেছে। এক সঙ্গে পথ চলার এক যুগ পার করে ফেলেছেন দুজনে। তাদের কোলজুড়ে এসেছে তিনটি সন্তান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।

শিশির লিখেছেন, ‘যখন এটা লিখছি ঘড়ির কাটায় ঠিক রাত ১২টা ১২ মিনিট। ১২ বছর আগে ১২/১২/১২ তারিখ আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যনে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধনে থেকে সময়গুলো দুজনে পার করেছি। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারাজীবন থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য ১২তম বার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।’

২০১৫ সালে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়।

পরিবার নিয়ে এখন বেশিরভাগ সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব। অবশ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা ভালো কাটছে না টাইগার এই অলরাউন্ডারের। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। এমনকী নিজের ক্যারিয়ারও থমকে গেছে। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা শিশিরের

Update Time : ০৩:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪