Dhaka ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ব্যাট হাতে ঝড় তুললেন তামিম

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : প্রায় ৭ মাস পর গতকাল (বুধবার) এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে সাবেক বাংলাদেশ অধিনায়কের ফেরাটা মোটেও সুখকর ছিল না। আজ (বৃৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচেই তামিম ফিরলেন স্বরূপে। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন বাঁ-হাতি এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের এটি পঞ্চাশতম অর্ধশতক। অর্ধশতক করে অবশ্য তিনি বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩৩ বলে ৬৫ রান করেই বিদায় নেন তামিম। তোফায়েল আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি তালুবন্দি হন খালেদ আহমেদের। তামিম আউট হওয়ার পরে অবশ্য দলীয় রানও বেশি হয়নি। ১০ ওভারেই দলীয় একশ তোলা দল শেষ পর্যন্ত ১৪৫ রান করতে সক্ষম হয়।

মূলত তামিমের বিদায়ের পর চট্টগ্রামের আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। এর আগে ওপেনার মাহমুদুল হাসান জয় ১৭ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। সাব্বির হোসেন সিকদার করেন ১৫ রান। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় খেলা নির্ধারিত হয় ১৫ ওভারে। এর ভেতর চট্টগ্রাম ৯ উইকেটে ১৪৫ রান করে প্রথম ইনিংসে ইতি টানে।

বিপরীতে সিলেট বিভাগের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ। তোফায়েল আহমেদ ২ এবং এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেন।

প্রসঙ্গত, এর আগে গতকাল রংপুরের বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ব্যাট হাতে ঝড় তুললেন তামিম

Update Time : ০৩:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪