Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে। ফুটবলের এই দুই পরাশক্তি ক্রিকেটে বেশ পিছিয়ে। কখনো বিশ্বকাপ খেলতে পারেনি তাদের কেউই। তবে বরাবরই তারা অংশ নেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ আঞ্চলিক বাছাই পর্বে।

আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।

উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে আজ আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ সুরিনাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে।

একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল। উপ আঞ্চলিক বাছাই পর্বে সেলেসাওদেরও এটি চতুর্থ ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ বারমুডা। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে।

আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ২ জয়ের বিপরীতে তারা হেরেছে এক ম্যাচে। আর্জেন্টিনার বাকি ম্যাচটি অবশ্য মাঠে গড়ায়নি। বাতিল হয়েছে। ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।

অন্যদিকে ব্রাজিলের ম্যাচ খেলেছে ৩টি। যেখানে এক জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে সেলেসাওরা। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিীয় ৯ দলের এই আসরে পয়েন্ট তালিকার সাতে আছে তারা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

Update Time : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪