Dhaka ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মন্ডল

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে মুখোমুখি দুই দল। এরপরই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আসন্ন সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মন্ডল। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

এদিকে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন শামীম পাটোয়ারীও। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন শামীম।

প্রসঙ্গত, ২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রিপন মন্ডল। সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছেন বিসিবির রাডারে। সবশেষ ঘোষিত বিসিবির এইচপি দলেও জায়গা হয় এই তরুণ অলরাউন্ডারের। এরপর অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মন্ডল

Update Time : ০৫:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪