Dhaka ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ছক্কার ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

গতকাল মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কা সংখ্যা ছিল ১৯৭টি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

সবোর্চ্চ ছক্কার রেকর্ডটি আগে ছিল তামিম ইকবালের। ১৮৮টি ছক্কার মালিক এই ওপেনার। তামিম খেলেছেন ৪৪৮ ইনিংস। আর ৪৩০ ইনিংসে এই ২০০ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ।

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। মাহমুদউল্লাহর ছক্কা এই দুই সংস্করণে ২৪ ও ৯৯টি। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৭৭ ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি।

তিন সংস্করণ মিলিয়ে এই দুজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছেন ১৭৩টি। ৪৯১ ইনিংসে ১৩৫ টি সাকিব আল হাসানের। ১১৯ ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিটন কুমার দাস।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ছক্কার ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ

Update Time : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪