Dhaka ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রোকেয়া পদক পাচ্ছেন দাবাড়ু রাণী হামিদ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়৷ আগামীকাল বেগম রোকেয়া পদক পাবেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ।

রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’

বাংলাদেশ দাবা ও রাণী হামিদ সমার্থক শব্দ। চার দশকের বেশি সময় তিনি দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ।

আগামীকাল সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক অনুষ্ঠান হবে। প্রধান উপদেষ্টা ড.ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার সহ নানা সংগঠন,সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন ক্যারিয়ার জুড়ে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রোকেয়া পদক পাচ্ছেন দাবাড়ু রাণী হামিদ

Update Time : ০৭:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪