Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : আরো একটি পুরস্কার জিতলেন লামিনে ইয়ামাল। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন তিনি। ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।

এই পুরস্কারটি দেওয়া হয় ২১ বছরের কমবয়সী ফুটবলারদের। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। তার মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।

টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। বেশির ভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

‘গোল্ডেন বয়’ পুরস্কারটি দিয়ে থাকে এতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

পুরস্কারজয়ী নির্বাচনে প্রত্যেক জুটি পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। এর মধ্যে এক নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ১০ পয়েন্ট, দুই নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ ও পঞ্চমজন ১ পয়েন্ট পেয়ে থাকেন।

ইয়ামাল ‘গোল্ডেন বল’ জিতেছেন বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

Update Time : ০৬:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪