Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শান্ত-মুশফিকের পর ইনজুরিতে তাওহীদ হৃদয়

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : টানা সিরিজ হারের পর একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। এমনকি টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত হলো তাওহীদ হৃদয়ের নাম।

গতকাল নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির এক নির্বাচক। তিনি জানালেন, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষা রয়েছে বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে শান্ত–ও খেলতে পারবেন কি না আগে থেকে সেটি জানার অপেক্ষায় বিসিবি। হৃদয়ের জন্য একইভাবে তাদের অপেক্ষা করতে হচ্ছে। শান্ত’র খেলা নিয়ে নিশ্চিত রিপোর্ট পাওয়ার লক্ষ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় দেরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রসঙ্গত, অ্যান্টিগা টেস্টে হেরে ক্যারিবীয়দের বিপক্ষে লাল বলের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে মেহেদি হাসান মিরাজের দল জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে নামবে। পরবর্তীতে ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শান্ত-মুশফিকের পর ইনজুরিতে তাওহীদ হৃদয়

Update Time : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪