Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অ্যান্টিগায় ৮ উইকেট শিকার করে সুখবর পেলেন তাসকিন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে হেরেছে বাংলাদেশ। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেছেন ৬ উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এমন পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন তাসকিন আহমেদ।

১৬ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তাসকিন। তার রেটিং পয়েন্ট এখন ৩৮৩। যা তার ক্যারিয়ার সেরা।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটাররা সুবিধা করতে না পারলেও লিড পেয়েছিল ভারত। যেখানে বড় অবদান ছিল জাসপ্রিত বুমরাহর। দুই ইনিংস মিলিয়ে পার্থ টেস্টে ৮ উইকেট শিকার করেছিলেন ভারত অধিনায়ক। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

আবারও আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৮৮৩। যা তার ক্যারিয়ার সেরা এবং একই সঙ্গে কোনো ভারতীয় পেসারেরও সেরা রেটিং এটি।

দুই ধাপ এগিয়ে যাওয়া বুমরাহ পেছনে ফেলেছেন জশ হ্যাজলউড ও কাগিসো রাবাদাকে। চলতি বছরে তৃতীয়বারের মতো শীর্ষে উঠেছেন বুমরাহ। এর আগে ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে সবার উপরে ছিলেন ভারতের এই ডানহাতি পেসার।

পার্থ টেস্টে সেঞ্চুরি করা যশস্বী জয়সাওয়ালেরও উন্নতি হয়েছে। ব্যাটারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২ নম্বরে। এটা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অ্যান্টিগায় ৮ উইকেট শিকার করে সুখবর পেলেন তাসকিন

Update Time : ০৬:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪