Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আন্তর্জাতিক মাস্টার টাইটেল পেলেন নীড়

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : ৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হওয়া নিশ্চিত হয়েছিল মনন রেজা নীড়ের। ৩৮ দিন পর ১১ নভেম্বর ফিদে জোন কাউন্সিলের সভায় নীড়ের আন্তর্জাতিক মাস্টার টাইটেল পদক আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়। আজ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশন ফিদের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও সনদ পেয়েছে।

মনন রেজা নীড় বাংলাদেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৮১ সালে নিয়াজ মোর্শেদ ১৫ বছর ৫ মাসে বয়সে এই টাইটেল পেয়েছিলেন। ৪৩ বছর এই রেকর্ড নিয়াজের অধীনে ছিল। মনন রেজা নীড় ১৪ বছর ৪ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন।

দাবার সর্বোচ্চ টাইটেল গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা পাঁচ। গ্রান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। বাংলাদেশে এখন আন্তর্জাতিক মাস্টারও পাঁচ জন। তাদের মধ্যে শুধুমাত্র ফাহাদ রহমানের একটি জিএম নর্ম রয়েছে। গ্র্যান্ডমাস্টার হতে ২৫০০ রেটিং ও তিনটি জিএম নর্ম প্রয়োজন। আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগরের জিএম নর্ম নেই। আরেক আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক দীর্ঘদিন দাবার বাইরে।

আন্তর্জাতিক মাস্টার টাইটেলের জন্য ফিদেকে ১৬৫ ইউরো ফি প্রদান করতে হয়। দাবাড়ুর পক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনই এই ফি প্রদান করে। দাবার সর্বনিম্ন টাইটেল ক্যান্ডিডেট মাস্টার। সেই টাইটেলের ফি–ও দাবা ফেডারেশন দায়িত্ব নেয়। ফলে ফিদের কাছে দাবা ফেডারেশনের ঋণের বোঝা বাড়ছে অনেক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আন্তর্জাতিক মাস্টার টাইটেল পেলেন নীড়

Update Time : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪