Dhaka ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না : শবনম ফারিয়া

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

যেখানে তিনি লিখেছিলেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিলো- দেখিস! দেখতেছি। হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।’

ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরা বুঝে নেন, সমসাময়িক শোবিজাঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে হতাশ হয়েই অভিনেত্রীর এমন উপলব্ধির কথা প্রকাশ করা।

কিন্তু সেই স্ট্যাটাস দিয়ে যেন আওয়ামী সমর্থকদের রোষানলে বিদ্ধ হয়েছেন এই তারকা। ফারিয়ার পোস্টের নিচে একের পর এক মন্তব্য করে বিদ্রুপে মেতে ওঠেন তারা।

বিষয়টি নিয়ে সোমবার আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। যেখানে তিনি আওয়ামী লীগ সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

ফারিয়া তার স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতি বিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করবো না। কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করবো, গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তাঘাটে আর মারামারি করতে না পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙ্গুল দিয়ে মারামারি করে সেটা কমানোর চেষ্টা করছে!

এরপর নিন্দুকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘ভাই, এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন। আপনারা যে শুধু খুনি/চোরদের দোষর না, মানসিকভাবেও কত নোংরা সেটা কমেন্টগুলো পড়ার পরেই বুঝা গেলো।’

সবশেষ ফারিয়া বলেন, ‘খারাপ সময়ে মানুষ আরো ডাউন টু আর্থ হয়!আর আপনারা দল বেঁধে আরো এরোগ্যান্সি দেখাচ্ছেন! এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা!মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না!’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না : শবনম ফারিয়া

Update Time : ১১:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪