Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ক্রীড়া পরিদপ্তরে পরিচালক বদলি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিদপ্তর। শারীরিক শিক্ষা কলেজ ও ক্রীড়া অফিসারদের নিয়েই মূলত কাজ এই প্রতিষ্ঠানের। গত পরশু দিন পরিদপ্তরের পরিচালক পদে রদবদলের আদেশ হয়েছে। যুগ্ম সচিব মোস্তফা জামান ক্রীড়া পরিদপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।

ক্রীড়া পরিদপ্তরের প্রধান হিসেবে সরকারের যুগ্ম সচিব পর্যায়ের একজন পরিচালকের দায়িত্ব পান। সাধারণত ২-৩ বছর পর পর পরিদপ্তরের পরিচালক বদলি হয়। বর্তমান পরিচালক তরিকুল দায়িত্ব নেয়ার এক বছরও হয়নি। এর মধ্যেই আরেকজন দায়িত্ব নিতে যাচ্ছেন।

পরিচালক তরিকুল ইসলামের বদলির দাবিতে ক্রীড়া অফিসার ও শারীরিক শিক্ষা কলেজের শিক্ষকরা আন্দোলন করেছিলেন। আচরণ ও নানা অভিযোগ তুলে তরিকুলকে পরিদপ্তর থেকে অপসারণের দাবি জানান তারা। নিয়মতান্ত্রিক নিয়মের বাইরে স্টাফদের এই আন্দোলন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভালোভাবে নেয়নি। আন্দোলনের একদিন পরেই নেতৃত্ব দেয়া তিন জনকে ঢাকার প্রধান কার্যালয় থেকে অন্য জেলায় প্রেরণ করে ক্রীড়া মন্ত্রণালয়।

তরিকুল ইসলাম আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় সন্তোষজনক অবস্থানে ছিল। আর্থিক বিষয়ে কঠোর থাকলেও অন্যান্য বিষয়ে আপত্তি ও প্রশ্ন থাকায় তরিকুলের পরিদপ্তরের মেয়াদকাল আর দীর্ঘ হলো না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলির আদেশ এসেছে।

পরিদপ্তরে পরিচালক পদেই শুধু জনপ্রশাসন পদায়ন করে। সহকারী, উপ পরিচালক পদে ক্রীড়া মন্ত্রণালয় থেকে পদায়ন করে থাকে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ক্রীড়া পরিদপ্তরে পরিচালক বদলি

Update Time : ০৯:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪