Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অধিনায়ক হতে চান কি না জানালেন তাসকিন

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : আসন্ন আফগানিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তবে এই সিরিজের আগে আলোচনায় ছিল শান্তর নেতৃত্বে না থাকা নিয়ে। যদিও শান্তকে লম্বা সময় দেখা যাবে অধিনায়কের পদে সেই সম্ভাবনাও এখন ক্ষীণ। ওয়ানডে এবং টেস্ট দলের জন্য একই অধিনায়ক রেখে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভিন্ন অধিনায়ক আনার গুঞ্জন রয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়কের আলোচনায় আছেন তাসকিন আহমেদো। আফগান সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে এই পেসার মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই তাসকিনকে দেখে ঝরলো অধিনায়কত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন।

অধিনায়ক হওয়ার প্রশ্নে বিমানবন্দরে আজ শনিবার তাসকিন বললেন, ‘অধিনায়ক ঠিক করার বিষয়গুলো বোর্ডের সিদ্ধান্তে। বিসিবি যদি চায়, কেন নয় (অধিনায়ক হতে)? কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্ত।’

এরপরেই তাসকিনকে ফিরতে হলো আসন্ন সিরিজ নিয়ে প্রশ্নে। কথা বলার সময় তাসকিন জানালেন আফগানিস্তানের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, ‘এই সিরিজে ভালো কিছু হবে। ভালো কিছু হলে আমাদের খারাপ সময় পেছনে চলে যাবে।’ শারজার উইকেট নিয়ে তাসকিন বললেন, ‘সাদা বলে ভালো উইকেটে খেলা হয়। এই চ্যালেঞ্জ নিতে হবে। সিরিজ চ্যালেঞ্জিং হবে। আমরা জিতব ইনশা আল্লাহ।’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অধিনায়ক হতে চান কি না জানালেন তাসকিন

Update Time : ১০:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪