Dhaka ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

এবার দেশের বাইরের আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানাল, আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত টাইগার এই অলরাউন্ডার। যদিও স্কোয়াডে রাখা হলে সাকিব খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানা গেছে।

আসন্ন সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’ অবশ্য সাকিবের খেলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি। সম্প্রতি এ ব্যাপারে জানতে চাওয়া হলে এক নির্বাচক ঢাকা পোস্টকে বলছিলেন, বোর্ড যদি সাকিবকে দলে রাখার বিষয়ে কিছু জানায়, তাহলে রাখব আমরা।

এর আগে প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে ফরম্যাটটি থেকে বিদায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। তার আগ্রহের কথা বিবেচনায় রেখে তাকে রেখেই দল সাজিয়েছিল বিসিবি। যদিও আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা স্থগিত হয়ে যায় তার। পিছু হটে ক্রিকেট বোর্ডও। টাইগার অলরাউন্ডারকে বাদ দিয়েই নতুন করে স্কোয়াড সাজানো হয়।

এর আগে ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না বলে জানিয়েছিলেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে।

প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

এবার দেশের বাইরের আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

Update Time : ০৬:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪