Dhaka ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সাকিবের পর তাইজুলের ২০০

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১১ Time View

অনলাইন ডেস্ক : এক ওভারেই দুই ব্যাটারকে ফেরালেন তাইজুল ইসলাম। টোনি ডি জোর্জির পর ম্যাথু ব্রিটজকেও শিকার বানালেন। সেই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার এই স্পিনার। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের।

ঢাকা টেস্টে সাকিব না থাকায় স্পিন বিভাগে মূল দায়িত্বটা তাইজুলের ওপরই ছিল। টেস্ট শুরুর আগে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ৪ উইকেট দরকার ছিল তার। ব্রিটজকে সাজঘরে পাঠিয়েই সেই অপেক্ষা শেষ হয়েছে তার।

অবশ্য এরই মধ্যে আরও একটি উইকেট দখলে নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটে ১৩ তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন এই অফস্পিনার। এ নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২০১।

এ ছাড়া সাকিবের দখলে আছে ২৪৬টি উইকেট। সব ঠিকঠাক থাকলে ঢাকা টেস্ট দিয়েই বনেদি এই ফরম্যাটকে বিদায় বলার কথা ছিল টাইগার এই অলরাউন্ডারের। সে হিসেবে কার্যত সাকিবের সাদা পোশাকের ক্যারিয়ারে ইতি পড়ে গেছে! কানপুরেই বিদায়ী টেস্ট খেলে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তাইজুলের।

অবশ্য অন্য আরেকটা রেকর্ডে দ্রুতই সতীর্থকে ছাড়ানোর সুযোগ আছে তাইজুলের। সাকিবকে (১৬৩) ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ২ উইকেট দরকার তাইজুলের (১৬২)। তবে এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন এই অফ-স্পিনার।

টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৮৩টি উইকেট আছে তার দখলে।

প্রসঙ্গত, মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে ১০৬ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর সফরকারী দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন তাইজুলরা। যদিও প্রোটিয়া বাহিনী এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে, তবে ১০৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এর মধ্যে ৫ উইকেটই গেছে তাইজুলের পকেটে।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

সাকিবের পর তাইজুলের ২০০

Update Time : ০৬:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪