Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন মোরাতা

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ২১ Time View

অনলাইন ডেস্ক : আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়া হবে ওই দিন। যেখানে বার বার উঠে আসছে তিনটি নাম। তারা হলেন রিয়ালের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম এবং ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

কয়েক দিন আগেই মার্কা জানিয়েছিল, ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই উঠবে বিদায় মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার। তবে স্পেনের এসি মিলান স্ট্রাইকার আলভারো মোরাতা মনে করেন, ম্যানচেস্টার সিটির রদ্রি ও রিয়াল মাদ্রিদের দানি কার্ভাহাল এগিয়ে আছেন। তার সেরা দুইয়ে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের।

মাদ্রিদ এক্সটা মোরাতার কাছে ২০২৪ ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে তার পছন্দ জানতে চাইলে তিনি বলেন, রদ্রি বা কার্ভাহালের হাতেই উঠবে এই পুরস্কার।

রদ্রি গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন। স্পেনের জার্সিতে উয়েফা ইউরো ২০২৪’র শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্ট জয়ের পর পেয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন মোরাতা

Update Time : ০৬:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪