Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে পারেনি সাদা বলের ক্রিকেটেও। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার তাদের সামনে হোয়ইটওয়াশ এড়ানোর মিশন।

আজ শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টানা দুই ম্যাচ হারের পর একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন জায়গা হারাতে পারেন তৃতীয় টি-টোয়েন্টিতে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার লিটন দাসও সুবিধা করতে পারেননি, তবে অভিজ্ঞতার কারণে তার বিকল্প আপাতত নেই টিম ম্যানেজমেন্টের কাছে।

একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিকও। এই উইকেটকিপার ব্যাটারও এই সিরিজে পুরোপুরি ব্যর্থ। তার জায়গায় একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে বোলিংয়ে বেশ ভুগেছে তারা। তাই বোলিংয়ে অপশন বাড়াতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে রাকিবুল হাসানের। এই বাঁহাতি স্পিনারের অভিষেক হতে পারে আজ।

দলে টিকে যেতে পারেন রিশাদ হোসেন। এই লেগি গত ম্যাচে বেশ খরুচে ছিলেন। তবে তার ওপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তাছাড়া আগের ম্যাচে খেলা তিন পেসারকেই একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ (সম্ভাব্য): অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Update Time : ০৭:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪