Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : বলিউডের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগের তীর। তার মধ্যে অন্যতম কাস্টিং কাউচ অর্থাৎ কাজ দেওয়ার নামে অশালীন প্রস্তাব। গ্ল্যামারের আলোর ঝলকানির ওপারে ঘাপটি মেরে আড়ালে থাকা ব্যক্তিদের মুখোশ সামনে এনেছেন নার্গিস ফাকরি, রিচা চড্ডার মতো জনপ্রিয় নায়িকারা।

এবার টিনসেল নগরীর অন্ধকারের চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর ‘লুডো’ ছবির অভিনেত্রী আশা নেগি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কীভাবে এক ছোট পর্দার শুটিং কো-অর্ডিনেটর তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে!

অভিনেত্রীর কোথায়, ‘বহু বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র ২২ বছর। ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি। সেই সময় ছোট পর্দায় ধারাবাহিকের কো-অর্ডিনেটররা থাকতেন। এমনই একজন ব্যক্তি আমাকে সরাসরি তার শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জানিয়েছিলেন, এভাবেই নাকি ছোট পর্দার জগতে কাজ চলে। কাজ পেতে হলে আমাকেও এই পথ অবলম্বন করতে হবে। আর যদি সেটা না করি, তাহলে কখনোই সাফল্যের মুখ দেখব না। ছোট পর্দার সব বড় তারকাই এসব করেছে!’

আমি সরাসরি জানিয়েছিলাম ‘কম্প্রোমাইজ’ করার পথে হাঁটতে চাই না। জোর গলায় বলেছিলাম, ‘এভাবে ক্যারিয়ারে সফল হতে চাই না।’ তবে যতোই বাইরে দৃঢ়তা থাকুক না কেন, ভেতরে ভেঙে পড়েছিলাম।

পরবর্তীতে একজন বন্ধুকেও জানিয়েছিলাম এই ঘটনার কথা। সব শুনে নিস্পৃহ গলায় সে বলেছিল, ‘তো? এমনটাই তো হয় এখানে। খুব সাধারণ ব্যাপার এসব।’

তবে এসব যে তাকে দমিয়ে রাখতে পারেননি, সে কথাও জোর গলায় জানিয়েছেন আশা নেগি। নিজের অভিনয় দক্ষতার উপর ভর করেই ‘পবিত্র রিস্তা’, ‘বারিষ’-এর মতো বহুল জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন। এরপর কাজ করেন ‘স্বপ্ন সে ভরে নয়না’, ‘বাড়ে আচ্ছে লগতে হ্যায়’ এর মতো ধারাবাহিকেও।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

‘ছোট পর্দার সব তারকাই বিছানায় গিয়ে সফল হয়েছে’

Update Time : ০৭:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪