Dhaka ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

আলিয়া যেখানে পৌঁছেছে তা ছুঁতেও পারব না : অনন্যা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : বর্তমানে বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। তার অভিনীত একাধিক চরিত্র মুগ্ধ দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।

যদিও অভিনয়ের প্রথম দিকে সমালোচকরা দাবি করতেন, স্বজনপ্রীতির সাহায্যেই একের পরে এক ছবিতে সুযোগ পাচ্ছেন আলিয়া। তবে ক্রমশ নিজেকে প্রমাণ করেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চেও অভিনয়ের দক্ষতায় জায়গা করে নিয়েছেন। এবার আলিয়ার সঙ্গে তুলনা করা হলো অভিনেত্রী অনন্যা পাণ্ডের।

অনন্যাই নাকি বলিউডের পরবর্তী আলিয়া ভাট হতে চলেছেন। স্বজনপ্রীতি প্রসঙ্গও উঠে এসেছে তার ক্ষেত্রে। যদিও অভিনয়ের জন্য বার বার সমালোচিত হয়েছেন। তবে ‘খো গয়ে হম কাঁহা’ ছবি থেকে মোড় ঘুরে যায়।

এই ছবির জন্য দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘কল মি বে’। দর্শক মনে করছেন, ক্রমশ নিজেকে অন্য ভাবে ভক্ত-অনুরাগীদের মধ্যে ধরা দিচ্ছেন অনন্যা। তারপর থেকেই তার সঙ্গে আলিয়ার তুলনা করা হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অনন্যা বলেন, ‘আলিয়া খুবই ভাল একজন অভিনেত্রী। মানুষ এটা ভাবছে এটাই বড় কথা। আমার কাছে এটা বিরাট প্রশংসা। কিন্তু আমার মনে হয়, আলিয়া যে জায়গায় পৌঁছেছে তা আমি ছুঁতেও পারব না।’

আলিয়ার প্রথম ছবি ছিল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। সেই ছবির সিক্যুয়েল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ অনন্যার প্রথম ছবি। সেই ছবিতেও ছিল আলিয়ার বিশেষ উপস্থিতি। দু’জনের সফরে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তাই। আলিয়া এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে ব্যস্ত। অন্যদিকে অনন্যাকে দেখা যাবে ‘কন্ট্রোল’ ছবিতে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

আলিয়া যেখানে পৌঁছেছে তা ছুঁতেও পারব না : অনন্যা

Update Time : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪