Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : পূজা শুরুর আগেই ভক্তদের সুখবর দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই কোয়েল ও নিসপাল দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখারে, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের দুজনের সামনে দাঁড়ানো এই দম্পতির একমাত্র পুত্র কবীর।

ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’

এদিকে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল ও নিসপাল দম্পতি।

নায়িকা নুসরাত জাহান লিখেছেন, ‘অভিনন্দন।’ নায়ক জিৎ লিখেছেন, ‘দারুণ। পরিবারের সবাইকে অভিনন্দন।’ শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘অভিনন্দন।’ ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘অভিনন্দন। খুব আনন্দ হচ্ছে।’

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালের ৫ মে তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

Update Time : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪