Dhaka ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

সিরিজ হয়ে গেল সিনেমা, বদলে গেল পরিচালক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : দুই বছর আগে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ২০২২ সালের প্রথম ভাগে শুরু হয় ওয়েব সিরিজ ‘জিম্মি’র শুটিং। সাত পর্বের সিরিজটি নির্মাণের দায়িত্বে ছিলেন মনতাজুর রহমান আকবর। অবশেষে মুক্তি পাচ্ছে জিম্মি; তবে ওয়েব সিরিজ হিসেবে নয়, সিনেমা হিসেবে বড় পর্দায়। সেই সঙ্গে বদলে গেছে পরিচালকের নাম। সিনেমার পোস্টারে মনতাজুর রহমান আকবর নয়, পরিচালক হিসেবে লেখা হয়েছে ডিপজলের নাম। আগামী ৪ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জিম্মির আগে ডিপজলের ‘বাংলার হারকিউলিস’ সিনেমার বেলাতেও দেখা গেছে পরিচালক বদলের ঘটনা। সেই সিনেমাটি মনতাজুর রহমান আকবর পরিচালনা করলেও তাঁর পরিবর্তে দেখা গেছে ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের নাম। তবে নাম পরিবর্তনের বিষয় নিয়ে অবগত আছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আলোচনা করেই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানালেন নির্মাতা।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘ডিপজল সাহেবের প্রযোজনায় একসঙ্গে পাঁচটি সিনেমার শুটিং করেছিলাম আমরা। এর মধ্যে জিম্মির পরিচালক হিসেবে ডিপজল সাহেব ও বাংলার হারকিউলিস সিনেমায় তাঁর মেয়ে ওলিজা মনোয়ারের নাম দেওয়া হয়েছে। বাকি তিনটির পরিচালক হিসেবে আমার নাম যাবে।’

নিজেদের মধ্যে আলোচনা করে পরিচালকের নাম পরিবর্তন করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে মনতাজুর রহমান আকবর বলেন, ‘এটা বড় কোনো বিষয় নয়। সিনেমা নির্মাণের সঙ্গে আমরা সবাই জড়িত ছিলাম। এই দুটি সিনেমায় নাম না থাকলেও আমি উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছি।’

সিরিজ হিসেবে শুটিং করলেও সিনেমা আকারে জিম্মি মুক্তি দেওয়ার প্রসঙ্গে আকবর বলেন, ‘সিরিজ আকারেই গল্প লেখা হয়েছিল জিম্মির। শুটিংও করা হয়েছিল সেভাবে। পরবর্তী সময়ে ডিপজল সাহেব বললেন, তিনি চলচ্চিত্রের মানুষ, দর্শক তাঁকে সিনেমাতেই দেখতে চায়। এরপর আবার চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন এনে, নতুন অংশের শুটিং করে সিনেমা বানানো হয়েছে। আসলে ফরম্যাটটা বড় কথা নয়, দর্শকের কাছে গল্প বা কাজটা পৌঁছানোই বড় কথা। জিম্মি দারুণ গল্পের একটি সিনেমা। নির্মাণেও আধুনিকতা দেখতে পারবে দর্শক।’

জিম্মি সিনেমায় ডিপজলের বিপরীতে আছেন শিরিন শিলা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

সিরিজ হয়ে গেল সিনেমা, বদলে গেল পরিচালক

Update Time : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪