Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে বিশ্ব (পেশাদার) ফুটবলের একমাত্র খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক পূর্ণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তেমনই আরেকটি ইতিহাস গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার, বিশ্বের আর কারও নামে এই কীর্তিটি নেই। যদিও নতুন এই রেকর্ডটি খেলার বাইরের, সামাজিক যোগাযোগামাধ্যমে প্রথম কোনো ব্যক্তি হিসেবে তার ১০০ কোটি অনুসারী হয়ে গেছে।

সামাজিক মাধ্যমের সাতটি প্ল্যাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন অনুসারী পূর্ণ হওয়ার পরই গতকাল (বৃহস্পতিবার) ভক্তদের খুশির খবরটি জানান সিআরসেভেন। এ জন্য তিনি সব পর্যায়ের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। আল-নাসর তারকার সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে, ৬৩৮ মিলিয়ন। এ ছাড়া ফেসবুকে ১৭০ এবং এক্স (সাবেক টুইটার) একাউন্টে তাকে ১১৩ মিলিয়ন মানুষ অনুসরণ করছে।

এ তো গেল এক ধারার প্ল্যাটফর্ম। আগস্টের তৃতীয় সপ্তাহে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে চ্যানেল নিয়ে হাজির হন রোনালদো, যদিও তার সেই একাউন্টটি খোলা হয় চলতি বছরের ৮ জুলাই। পরে ২১ আগস্ট ‘ইউআর’ নামে সংক্ষিপ্ত টাইটেলে খোলা চ্যানেলটিকে অনুসরণের ঘোষণা দিতেই ৯০ মিনিটে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এমন মাইলফলক ইউটিউবের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে ফোর্বস। ক্রমাগত বাড়তে থাকা সেই চ্যানেলে এখন রোনালদোর অনুসারী সাড়ে ৬০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

মূলত ইউটিউবে বাড়তে থাকা অনুসারীর কল্যাণেই সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা এক বিলিয়নের মাইলফলক পূর্ণ করেছেন। বিশ্বের প্রথম কোনো ব্যক্তি হিসেবে এই ইতিহাস গড়ার বিষয়টি নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে জানান দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি— ১ বিলিয়ন ফলোয়ার্স! এটি শুধু কোনো সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। এটি আমাদের গভীর আবেগ, উদ্যম এবং খেলা ও বাইরের বিষয়ের প্রতি ভালোবাসার স্বীকৃতি।’

তিনি আরও লিখেছেন, ‘মাদেইরার (পর্তুগালে রোনালদোর জন্মস্থান) রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে আমি আমার পরিবার, আপনাদের জন্য খেলেছি। যা আমরা একসঙ্গে বর্তমানে ১ বিলিয়নে পরিণত করেছি। প্রতিটি পদে পদে আপনারা আমার সঙ্গে ছিলেন, উত্থান-পতনে সঙ্গী হয়েছেন। এই জার্নিটি সবাই মিলে একসঙ্গে হয়েছে, আমরা দেখিয়েছি যে অর্জনের কোনো সুনির্দিষ্ট পরিসীমা থাকে না। আমার প্রতি এমন বিশ্বাস, সমর্থন ও জীবনের অংশ হয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’

গত মাসে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স কাপে খেলতে নেমে প্রথম কোনো ফুটলবার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোল করেন রোনালদো। তবে এখানেই থামতে চান না ৩৯ বছর বয়সী এই তারকা। তার লক্ষ্য এই সংখ্যাটাকে ১০০০–এ পরিণত করা। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা একসঙ্গে আরও অনেক ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন, ‘আরও সেরা কিছু পাওয়া বাকি, আমরা আরও প্রচেষ্টা অব্যাহত রাখব, জিতব এবং একসঙ্গে ইতিহাস গড়ব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যে ইতিহাস গড়লেন রোনালদো

Update Time : ০৭:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪