Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের প্রথম ওয়ানডে

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : গত মাসে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ‘এ’ দল। সেই সফরে ওয়ানডে সিরিজে বড় বাধা হয়েছিল বৃষ্টি। এবার বাংলাদেশ নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে হানা দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) পানাগোডার আর্মি গ্রাউন্ডসে সিরিজের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী ‘এ’ দলের। তবে টানা বৃষ্টি হওয়ার কারণে দুপুরের পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। কলম্বোর থ্রুস্টানে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের প্রথম ওয়ানডে

Update Time : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪