Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লেগেছে সংস্কারের ছোঁয়া। ইতিমধ্যে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এছাড়াও পদ থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন পরিচালক। এবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন সাবেক এই অধিনায়ক।

সরকার পতনের পর থেক দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালকই। এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পরিচালক পদ বাতিল করা হয়ছে সাজ্জাদুল আলম ববিকে। এছাড়াও পদ থেকে সরে দাঁড়ান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।

আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়

Update Time : ০৬:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪