Dhaka ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ জুনিয়র দরিভাল।

ব্রাজিলের এই দলে সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। ব্রাজিলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে কেউ কেউ নেইমারের সঙ্গেও তুলনা করছেন। অনেকে আবার তার স্কিলের জন্য ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে ডাকেন।

গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে গত জুনে এস্তেভোর সঙ্গে চুক্তি করেছে চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি।

এস্তেভোর মতোই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইস এইহিক। বাদ পড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি জায়গা পাননি দলে।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে একুয়েডরের মুখোমুখি হবে তারা। চার দিন পর খেলবে প্যারাগুয়ের মাঠে।

ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ব্রাজিল দল-

গোলকিপার: আলিসন, এডারসন, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনিয়োস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, সাভিনিয়ো।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

Update Time : ০৫:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪