Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

হঠাৎ সালমানের ছবির গানে স্মৃতিকাতর হলেন প্রিয়াঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ দিন পর ‘ব্লাফ’-এর শুটিং শেষ হতে চলেছে। শনিবার ‘র‌্যাপ-আপ’-এর কথা জানিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘ দিনের পরিশ্রমের পর খানিকটা অবসর পাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

এ নিয়েই একটি স্টোরি তিনি ভাগ করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে তিনি বলছেন, র‌্যাপ পার্টিতে যেতে যখন দেরি হয়ে যায়, তখন আমি এই গানটি বাজাতে চাই, কেউ বুঝতে পারছেন?

এই সময় দেখা যায় গাড়িতে রয়েছেন তার মা। শুরু হয় একটি গানের আবহ।

স্টোরির পরবর্তী পর্যায়ে বেজে ওঠে গান। লতা মঙ্গেশকার ও এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠে বাজতে শুরু করে ‘আ যা শাম হোনে আই…তু চল্ ম্যায় আই’। ঠোঁট মেলাতে দেখা যায় অভিনেত্রী ও তার মাকে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘নব্বইয়ের দশকের শিশু’।

উল্লেখ করেছেন ১৯৮৯ সালের ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র কথা। ভাগ্যশ্রী ও সালমান খানের এই ছবি আজও বলিউডের সেরা রোম্যান্টিক ছবিগুলোর মধ্যে অন্যতম।

এই গান বাজছে অভিনেত্রীর গাড়িতে। প্রিয়াঙ্কা চোপড়ার জন্ম ১৯৮২ সালে। ফলে নব্বইয়ের দশকে তিনি শিশু হিসাবেই এই গান শুনে বড় হয়েছেন। পরবর্তীতে ‘মুঝসে শাদি করোগি’, ‘সালাম-এ-ইশক’, ‘গড তুস্সি গ্রেট হো’-র মতো ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে সালমানের সঙ্গে। বিদেশে সালমানের প্রথম জীবনের ছবির গান চালিয়ে বর্ষণমুখর পরিবেশে যেন স্মৃতিকাতর বাতাস বইয়ে দিলেন প্রিয়াঙ্কা।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হঠাৎ সালমানের ছবির গানে স্মৃতিকাতর হলেন প্রিয়াঙ্কা

Update Time : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪