Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বীভৎসভাবে ফুলে গিয়েছে সায়ন্তিকার পায়ের পাতা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : টলিউডে একসময় দাপিয়ে কাজ করেছেন সায়ন্তিকা ব্যানার্জি। তবে বর্তমানে টলিউডের পর্দায় খুব একটা পাওয়া যায় না তাকে। রাজনীতির ময়দানে পা রেখে এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়।

কারণ টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, অথচ সমান তাহলে রাজনীতির ভার বহন করে চলেছেন। রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী এমন নামের অভাব নেই।

এবারের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে নিরাশ করেননি সায়ন্তিকা। বিজেপির অন্যতম পরিচিত মুখ সজল ঘোষকে পরাজিত করেন তিনি। সহজ ছিল না সায়ন্তিকার এই জয়। জয়ের পরেও লড়াই থামেনি। রাজ্যের দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে তৈরি হয় জটিলতা।

রাজ্যের দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে তৈরি হয় জটিলতা। রাজভবনে শপথগ্রহণে অনীহা দেখান মমতার দলের দুই সংসদ সদস্য। সেই জট অবশেষে কাটবার মুখে। এর মাঝেই সায়ন্তিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পা ফুলে যাওয়ার ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ওটা ভাগ্যের জোরে জয় নয়, কঠোর পরিশ্রমের ফসল’।

পা ফোলা ছবি প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, ‘প্রচুর হেঁটে হেঁটে পা ফুলে গিয়েছিল। কষ্ট করেছি বলেই কেষ্ট মিলেছে। অনেকেই ভাবেন অভিনেত্রী বলে মানুষের কাজ করতে অপারগ। কিন্তু বরানগরের মেয়ে হয়ে উঠতে লড়াই করতে হয়েছে আমাকেও।’

গত ২৬ জুন রাজভবনে বিধায়কদের শপথগ্রহণ করাতে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়ম বিরুদ্ধ প্রক্রিয়ার প্রতিবাদ করে তৃণমূল বিধায়করা জানিয়ে দেন, তারা বিধানসভায় শপথ নিতে আগ্রহী।

সেই থেকেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের সূত্রপাত। বৃহস্পতিবার জয়ের মাসপূর্তির দিনেও বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে ধরনায় বসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রায়াত হোসেন।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে প্রথমবার টিকিট পান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখরের কাছে ভোটে হারলেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায়।

সেই নিষ্ঠা দেখে অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বীভৎসভাবে ফুলে গিয়েছে সায়ন্তিকার পায়ের পাতা

Update Time : ১২:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪