Dhaka ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুক্মিণী আমার জীবনকে সুন্দর করেছে

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ২৬ Time View

অনলাইন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বুমেরাং’ ছবি। ছবির প্রচারে গত কয়েক সপ্তাহ ব্যস্ত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বৃহস্পতিবার (২৭ জুন) রুক্মিণীর জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটাচ্ছেন তিনি। জন্মদিনটা সাধারণত প্রত্যেক বছর পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন রুক্মিণী তবে এবারে বিশেষ দিনেও তিনি ছবির প্রচারে ব্যস্ত।

বৃহস্পতিবার বিকেলে একটি মাল্টিপ্লেক্সে বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য ‘বুমেরাং’ দেখানোর আয়োজন করা হয়েছে। ছবির প্রদর্শন উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন রুক্মিণী। এদিকে বুধবার লোকসভায় গিয়ে সাংসদ হিসেবে শপথগ্রহণ করেছেন দেব। তাই তিনি রুক্মিণীর জন্মদিন উপলক্ষে আলাদা কোনও পরিকল্পনা করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুক্নিণীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন রুক্মিণী। তোমার উপস্থিতি আমার জীবনকে সুন্দর করে তুলেছে। তুমি যা যা চেয়েছ ঈশ্বর যেন সেগুলো সব তোমাকে উপহার দেন। আর এটা বলার অপেক্ষা রাখে না যে তুমিই আমার সেরা ট্রাভেল পার্টনার। শুভ প্রতিদিন, শুভ প্রতি ঘণ্টা, প্রতি মুহূর্ত।’

সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীর এ তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিতম মাজুমদার নামে এক ভক্ত লিখেছেন, বিয়েটা এবার করে ফেলো। বয়স কাউকে ছাড় দেয়না। ছোট দেব ও ছোট রুক্নিণীকে আমরা কবে দেখতে পাবো । তোমাদের জন্য শুভকামনা রইলো।

নিশু দেব নামে আরেক ভক্ত মজা করে লিখেছেন, আমার হৃদয় ভেঙ্গে দেয়ার জন্য প্রতিবার রুক্নিণীর জন্মদিনে তোমার করা পোস্ট ই যথেষ্ট। বিশ্বাস করো তোমার এবারের পোস্ট আমার হৃদয় কে ক্ষত-বিক্ষত করে দিলো।

সবাই বলে তোমার প্রতি এ ভালোবাসা নাকি অ্যাটট্রাকশন । আমি চাই তোমরা খুব ভালো থাক। রুক্মিনী এবং তোমাকে একসাথে খুশী দেখে আমিও আনন্দ অনুভব করি।

রুক্মিণী মৈত্রকে শেষবার জিতের সঙ্গে বুমেরাং ছবিতে দেখা গিয়েছে। আগামীতে তাকে নটী বিনোদিনী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবি তো আছেই। সেখানেও একেবারে নতুন লুকে ধরা দেবেন দেব প্রেয়সী।

প্রসঙ্গত, দেব এবং রুক্মিণী বিগত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছে। তবে এখনও পর্যন্ত তারা বিয়ের কথা কিছুই ঘোষণা করেননি।

তবে যে কোনও বিশেষ অনুষ্ঠান মূলত একে অন্যের জন্মদিনটি মনে রাখার মতো করে পালন করেন। ঘুরতে যান নানা জায়গায়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুক্মিণী আমার জীবনকে সুন্দর করেছে

Update Time : ০৮:২৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪