Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

চুপি চুপি ইসরায়েলকে মারণাস্ত্র দিচ্ছে ভারত

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : চলতি বছরের ১৫ মে স্পেনের উপকূলের কাছাকাছি এসে দাঁড়িয়েছিল পণ্যবাহী জাহাজ ‘বোরকুম’। ওই সময় স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অসংখ্য বিক্ষোভকারী। ফিলিস্তিনের পতাকাহাতে অবস্থান নেওয়া সেসব বিক্ষোভকারী দাবি করেছিলেন, যেন জাহাজটিতে তল্লাশি চালানো হয়। কারণ তাদের আশঙ্কা জাহাজটি ইসরায়েলে অস্ত্র নিয়ে যাবে।

ঠিক সেই সময়ই ইউরোপিয়ান পার্লামেন্টের ডানপন্থি সদস্যরা স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সান্তেজের কাছে চিঠি পাঠান এবং অনুরোধ জানান জাহাজটিকে যেন বন্দরে ভিড়তে না দেওয়া হয়। কারণ এটি ট্রানজিটের মাধ্যমে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাবে।

স্পেনের সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই ‘বোরকুম’ নামের সেই জাহাজটি সেখান থেকে সরে যায় এবং এটি স্লোভেনিয়ার বন্দর কোপারের দিকে অগ্রসর হয়।

জাহাজটি স্পেনের বন্দরে না ভেড়ার পর এক রাজনীতিবিদ জানান, তাদের ধারণাই ঠিক ছিল। ওই জাহাজটি অস্ত্র পরিবহণ করছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ‘বোরকুম’ নামের জাহাজটি ভারত থেকে এসেছিল। ভারত থেকে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয়েছিল এবং জাহাজটির ইসরায়েলের আসোদ বন্দরে যাওয়ার কথা ছিল। এই বন্দরটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে।

আলজাজিরা আরও জানিয়েছে, মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছে, গত ২ এপ্রিল চেন্নাইয়ে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয় এবং লোহিত সাগর এড়িয়ে এটি আফ্রিকা ঘুরে এরপর যাত্রা করে। কারণ লোহিত সাগরে ইয়েমেনের হুথিরা ইসরায়েলগামী জাহাজে হামলা চালায়।

আলজাজিরা এ সংক্রান্ত কিছু নথি পেয়েছে। সেসব নথির তথ্য অনুযায়ী ‘বোরকুম’ নামের জাহাজটিতে ছিল ২০ টন রকেট ইঞ্জিন, ১২ দশমিক ৫ টন বিস্ফোরকসহ রকেট, ১ হাজার ৫০০ কেজি বিস্ফোরক দ্রব্য এবং কামানের ৭৪০ কেজি চার্জস এবং প্রপেলান্টস।

সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরায়েল এবং ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা আইএমআইয়ের নামও উচ্চারণ না করেন।

তবে জাহাজটি মালিক জার্মানির এমএলবির এক কর্মকর্তা জাহাজে বিস্ফোরক বোঝাইয়ের দাবি অস্বীকার করেছেন।

‘বোরকুম’ নামের জাহাজটি ছাড়াও ভারত থেকে আসা ‘মারিয়ানা দানিকা’ নামের আরেকটি জাহাজকে গত ২১ মে স্পেনের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছিল এই জাহাজটি ভারতের চেন্নাই থেকে ২৭ টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলের হায়ফা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

পরবর্তীতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস একটি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছিলেন, সামরিক সরঞ্জাম বহন করায় জাহাজটিকে তাদের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি।

আলজাজিরা জানিয়েছে, এসব তথ্য প্রকাশ করছে— ভারত ও ইসরায়েলের মধ্যে বেশ ভালো সামরিক সম্পর্ক রয়েছে এবং গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেও ইসরায়েলকে চুপি চুপি মারণাস্ত্র দিচ্ছে নয়াদিল্লি। যদিও তারা সবসময় বলে থাকে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিরাজমান বিবাদ শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।

‘মেড ইন ইন্ডিয়া’
গত ৬ জুন গাজার নুসেইরাতে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রে লেখা রয়েছে এটি ‘ভারতে তৈরি হয়েছে’।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

চুপি চুপি ইসরায়েলকে মারণাস্ত্র দিচ্ছে ভারত

Update Time : ০৮:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪