Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিয়ে করলেন নাদিয়া

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। শুক্রবার পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত। তিনি একজন নাট্যশিল্পী বলে জানা গেছে।

শুক্রবার রাতে বিয়ে সম্পন্নের খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এদিন বেশ কয়েকটি ফেসবুক পোস্টে বিয়ের একাধিক ছবি পোস্ট করেন নাদিয়া। এ সময় নাদিয়া, তার বর সালমান ও তাদের পরিবারের সবাইকে এক আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।

প্রথম ছবিতে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’

সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করতেই খুশির জোয়ার বইতে শুরু করে তারকাসহ নাদিয়ার ভক্ত-অনুরাগীদের মনে। এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে মন্তব্যঘর ভরিয়ে দেন তাদের শুভাকাঙ্ক্ষীরা। সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও অভিনন্দন জানাতে দেখা যায়। এছাড়াও মডেল অন্তু করিম, অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী শাহনাজ খুশি, মনিরা খান মিঠুসহ শোবিজ অঙ্গনের অনেককেই নাদিয়া ও সালমানকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। মন্তব্যঘরে পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক শুভকামনা।’

তবে ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারও উপস্থিতি চোখে পড়েনি।

উল্লেখ্য, দেশের শোবিজে প্রায় এক যুগ পেরিয়েছে নাদিয়ার পথচলা। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান।

এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিয়ে করলেন নাদিয়া

Update Time : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪