Dhaka ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ফুটপাতে ঘুমন্ত যুবককে বিএমডব্লিউ দিয়ে পিষিয়ে মারলেন ভারতের সাংসদ-কন্যা

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : ভারতের চেন্নাইয়ের রাজ্যসভার এক সাংসদ-কন্যার বিরুদ্ধে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দিয়ে ফুটপাতে ঘুমন্ত যুবককে পিষে মেরে ফেলার অভিযোগ উঠেছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোয় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

চেন্নাইয়ের পুলিশের সূত্র বলেছে, সোমবার রাতে ওয়াইএসআর কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ বেদ মাস্তান রাওয়ের মেয়ে মাধুরী এক বান্ধবী নিয়ে বিএমডব্লিউ গাড়িতে চেপে ফিরছিলেন। এ সময় গাড়িতে চালকের আসনে ছিলেন মাধুরী। তিনি বসন্তনগর এলাকায় ফুটপাতের ওপর গাড়ি তুলে দেন। সেখানে ঘুমাচ্ছিলেন এক যুবক। ফলে বিএমডব্লিউর চাকার তলায় চাপা পড়েন ওই যুবক। দুর্ঘটনার পরপরই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান সাংসদ-কন্যা।

তবে তার বান্ধবী গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে তর্কবিতর্ক শুরু করেন। পরে তিনিও ক্যাব ডেকে ঘটনাস্থল থেকে চলে যান। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চেন্নাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত তরুণীকে আটক করা হলেও তিনি জামিনে ছাড়া পেয়েছেন। পুলিশ বলেছে, মৃত যুবক পেশায় একজন চিত্রশিল্পী। মাত্র আট মাস আগে বিয়ে করেছিলেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় বিক্ষোভ করেছেন মৃত যুবকের আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, যে গাড়িটি ওই যুবককে চাপা দিয়েছে সেটি সাংসদ বেদ রাওয়ের মালিকানাধীন একটি সংস্থার। সেই সূত্র ধরে সাসংদ-কন্যা মাধুরীকে আটক করে পুলিশ। তবে আটকের কিছুক্ষণ পরই থানা থেকেই জামিন পেয়ে যান তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ফুটপাতে ঘুমন্ত যুবককে বিএমডব্লিউ দিয়ে পিষিয়ে মারলেন ভারতের সাংসদ-কন্যা

Update Time : ১১:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪